বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ-এ ত্রয়োদশ সংসদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার “ফ্যামিলি কার্ড” কর্মসূচি চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। এছাড়া সরকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই শহীদদের স্মরণে গঠিত অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তিনি বক্তব্য দেন।তিনি আরও বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

ভাষণে রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথাও উল্লেখ করেন। পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কেও তথ্য তুলে ধরেন।কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102