শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪৬k Time View  
  •                                      
                                   
                               
ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম
ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম

মামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে এই নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে তাদের অভ্যুত্থানকালীন ভূমিকা ঘিরে মামলা দায়েরের একটি অপচেষ্টা করা হয়েছে। তবে আদালত মামলাটি গ্রহণ করেনি। গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠা নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের উদ্যোগ একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয়।

তিনি আরও বলেন, বিষয়টি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত রাজনৈতিক আঘাত।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের কাছে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক। এই আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার অপচেষ্টা প্রমাণ করে যে, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই—মামলা বা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমিয়ে রাখা যাবে না। অতীতেও এমন চেষ্টা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে।সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102