শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৮k Time View  
  •                                      
                                   
                               
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, চলছে মস্তিষ্কে অস্ত্রোপচার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।

শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এদিন সকালে তার সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে অবস্থার অবনতি দেখা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরিস্থিতি পর্যালোচনা করে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

ডা. রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। তাদের মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানো হয়।মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান ডা. রফিকুল ইসলাম।গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102