শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪২k Time View  
  •                                      
                                   
                               
আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে
আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো স্থিতিশীল না থাকায় চিকিৎসকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। বর্তমানে মির্জা আব্বাস রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, আপাতত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখা হয়েছে। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি আবার বিবেচনা করা হতে পারে।

তিনি আরও বলেন, শুক্রবার মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতি নেওয়া হয়। পরে বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102