রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার মাদরাসা শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে মানবিক যাত্রা ফাউন্ডেশনের ইফতার মাহফিল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন মির্জা আব্বাস সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি সেখানে তার নানা-নানির কবর জিয়ারত করবেন।সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনখনন কার্যক্রম শুরু হবে।

সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে কাহারোলে গিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে দিনাজপুর শহরে এসে তার নানা-নানির কবর জিয়ারত করবেন এবং সার্কিট হাউস মাঠে ইফতারে অংশ নেবেন। রাত ৮টার দিকে সৈয়দপুর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।জানা গেছে, সফরকালে তিনি দিনাজপুর সদর উপজেলার উপশহরের ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গোরস্তানে শায়িত তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার, খালা খুরশীদ জাহান হক (চকলেট আপা)সহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারত করবেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, এটি মূলত খাল খনন কর্মসূচির উদ্বোধনী সফর। পাশাপাশি আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সময় ও সুযোগ হলে নির্বাচনী প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে।তিনি আরও জানান, দিনাজপুরবাসী আশা করছে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে জেলায় গ্যাস সংযোগ, ফলমূল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন এবং স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জাসহ বিভিন্ন স্থাপনার সংস্কার ও নির্মাণে নতুন উদ্যোগ নেওয়া হবে।

এদিকে কবর জিয়ারত উপলক্ষে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন করা, সীমানাপ্রাচীর ও প্রধান ফটক সংস্কার, কবর ধোয়ামোছা ও রং করার কাজ চলছে।গোরস্তান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ইতোমধ্যে গোরস্তান পরিদর্শন করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, সফরকে ঘিরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102