সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া ‘অ্যালাউড’ না: স্পিকার আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু
‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ট্রাফিক বিভাগের কনস্টেবল মোশাররফ হোসেন দুলাল (৫৯) দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬মার্চ) সকালে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোশাররফ হোসেন দুলাল ১৯৮৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।‎মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে।এ ঘটনায় শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102