মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের ‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী

কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি
কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, আসন্ন ঈদযাত্রা সুষ্ঠু ও স্বস্তিদায়ক করতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং কোনো অনিয়ম বা অপরাধের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। দীর্ঘ যানজট, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারা—এসব সমস্যা সমাধানে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রীদের হয়রানি রোধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়কে যানজট নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চালক ও সহকারীদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অনেকেই ট্রাফিক আইন সম্পর্কে যথেষ্ট সচেতন নন। সামান্য অসচেতনতা, যেমন সড়কের মাঝখানে গাড়ি ফেলে রাখা, বড় ধরনের যানজটের সৃষ্টি করে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান তিনি।বাস টার্মিনালে বাড়তি নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এটিকে কোনো হুমকি হিসেবে না দেখে ইতিবাচকভাবে দেখা উচিত। টার্মিনাল এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের মতো অপরাধপ্রবণ গোষ্ঠীর উপস্থিতি থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে আইজিপি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার বন্ধে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইন প্রয়োগের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। একজন নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন সম্পর্কে ধারণা রাখা সবার দায়িত্ব।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102