মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট
ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মেটানোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।‎নিহত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার ছাতিয়াইয়ান ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামের বাসিন্দা ও আজিজুল ইসলামের স্ত্রী।

‎প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফেরদৌস বেগম সড়ক পারাপারের সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।‎দুর্ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।

‎খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102