মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ২১ হাজার ৫০০ জন ছুটি সত্ত্বেও সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের

বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ০k Time View  
  •                                      
                                   
                               
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর
বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু মাদ্রাসা শিক্ষার্থীর

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. মাহদী (৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।‎মাহদী উপজেলার লামাতাসি ইউনিয়নের কাজিহাটা গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় মমচাঁন-মনজব দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) দুপুরে কটিয়াদি-নন্দনপুর সড়কের ভাতকাটিয়া এলাকায় মাহদী সড়ক পারাপারের সময় কটিয়াদি বাজারগামী একটি ইজিবাইক (টমটম) তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান এবং অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।‎স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।‎ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102