শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।হাইকমিশন জানায়, পাঠানো বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন— “মহামান্য, ঈদ মোবারক! ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের এই আনন্দঘন উৎসবে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

চিঠিতে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্বের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির এক মহিমান্বিত সময় অতিবাহিত করেছেন। তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো চিরন্তন মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।নরেন্দ্র মোদি আরও বলেন, “আমরা বিশ্ববাসীর জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।” পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

শেষে তিনি তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান ও শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102