
‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ—এটি বন্ধ আছে এবং ভবিষ্যতেও বন্ধ থাকবে। অন্য রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাবে, যেমনটি তারা করছে।’—বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা মাঝে মাঝে সামনে আসে, তবে এসব বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমার মতে, রাজনীতিকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত—গণতন্ত্রও তার নিজস্ব পথে এগোবে। বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখিয়ে রাজনীতি বা গণতন্ত্রকে থামিয়ে দেওয়া উচিত নয়। বরং সবারই কাজ করার সুযোগ থাকা দরকার।’বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ চেষ্টা করবেই—কিছু কার্যক্রম তারা করছে। তবে তাতে তেমন কোনো ফল হচ্ছে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে—এটা এখন স্পষ্ট।’