শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান

‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫k Time View  
  •                                      
                                   
                               
‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ মো. ইদ্রিস মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া করিমপুর এলাকায় অভিযান চালানো হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইদ্রিস মিয়ার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার ব্যক্তি নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ এই ঘটনাকে মাদকবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে।‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আটক ইদ্রিস মিয়াকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ২৪(ক)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।পুলিশ আশা করছে, এই অভিযান এলাকায় মাদক ক্রয়-বিক্রির কার্যক্রম কমাতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102