শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪k Time View  
  •                                      
                                   
                               
ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী
ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া কামনা করেছেন। তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই—এটাই হোক আজকের দিনের প্রত্যাশা।”শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি উপজেলা মাঠ পরিদর্শন করে এর সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।ডিজিটাল প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “ফ্রড বা ডিজিটাল স্ক্যাম এখন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এককভাবে কোনো দেশের পক্ষে এ ধরনের অপরাধ মোকাবিলা করা কঠিন।” তিনি জানান, এ সমস্যার সমাধানে জাতিসংঘ-এর তত্ত্বাবধানে আয়োজিত ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এ তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে বিভিন্ন দেশ সম্মিলিত কৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও চলমান ইস্যু। এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “রোহিঙ্গাদের যেন মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে নেওয়া যায়, সে লক্ষ্যে জাতিসংঘের প্রচেষ্টা আরও জোরদার হওয়া প্রয়োজন।”এদিন সকাল ১০টার দিকে তিনি মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে গিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এর আগে সকাল সাড়ে ৮টা ৫০ মিনিটে তিনি নিজ বাসভবন সাঈদ ম্যানশন থেকে গাড়িযোগে ঈদের নামাজ আদায়ের জন্য পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছান। সকাল ৮টা থেকেই তার বাসভবনে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102