রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে কলেজছাত্রীর ভিডিও নিয়ে সংঘর্ষে আহত ৪০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪ জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪

হবিগঞ্জ জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩২k Time View  
  •                                      
                                   
                               
হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪
হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে একটি বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা সকাল ৯টার দিকে খাদে উল্টে থাকা পিকআপটি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পিকআপটিতে বাসাবাড়ির মালামাল ছিল বলে জানা গেছে। নিহতরা পিকআপের চালক ও যাত্রী। তারা সিলেটের দিকে যাচ্ছিলেন নাকি সিলেট থেকে ফিরছিলেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102