মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৩k Time View  
  •                                      
                                   
                               
জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে
জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

বাংলাদেশে জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) নতুন এ মূল্য ঘোষণা করা হয়।জানা গেছে, তেলের দাম বাড়ানোর বিষয়ে আজ (মঙ্গলবার) জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ঘোষণায়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।সভায় উপস্থিত এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগামী ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102