বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের ‎হবিগঞ্জের চা বাগানে পর্যটক তরুণীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১ হবিগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক সাভারে ঈদের ছুটিতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৪k Time View  
  •                                      
                                   
                               
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের

রাজধানী ঢাকা-র দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাফিক ব্যবস্থাকে যুগোপযোগী করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে আগামী এপ্রিলের শেষ নাগাদ রাজধানীর যানজট পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আসবে।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। বিদ্যমান টার্মিনালগুলো কেবল সিটি সার্ভিসের জন্য ব্যবহৃত হবে। পাশাপাশি, শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।ট্রাফিক সিগন্যাল ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে দেশীয় প্রযুক্তির মাধ্যমে ১২০টি সিগন্যাল পয়েন্ট পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনা হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা, এবং রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি সরিয়ে ফেলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এছাড়া, শহরের রেলক্রসিংগুলোতে বিদ্যমান ম্যানুয়াল ব্যবস্থার পাশাপাশি আধুনিক অটো সিগন্যাল লাইটিং সিস্টেম চালু করা হবে। নগরীর সব সিটি বাসকে জিপিএসের আওতায় এনে কেন্দ্রীয়ভাবে চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনাও রয়েছে।যাত্রীসুবিধা বাড়াতে অধিকাংশ ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) স্থাপন করা হবে। বিশেষ করে হাসপাতাল সংলগ্ন ব্রিজগুলোতে দেশীয় প্রযুক্তিতে তৈরি লিফট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রোগী ও বয়স্করা সহজে চলাচল করতে পারেন।ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা জানিয়েছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রস্তাবিত পরিকল্পনাগুলোর বেশিরভাগ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই বৃহৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং গুরুত্বপূর্ণ স্থানে ওভারপাস ও আন্ডারপাস তৈরির উদ্যোগও অনুমোদন পেয়েছে।সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দুই সিটি করপোরেশনের প্রশাসক, রাজউক চেয়ারম্যান, বিআরটিসি চেয়ারম্যান এবং পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরাও বৈঠকে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102