শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, আটক ২ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধানমন্ত্রী একাত্তরকে আগে সম্মান করব, তারপর সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধকে খাটো করে, এমন আলোচনা করা ঠিক হবে না: প্রধানমন্ত্রী একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী ছেলেকে ডাক্তার বানানো হলো না আয়েশা আক্তারের, দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় স্বপ্নভঙ্গ কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩২k Time View  
  •                                      
                                   
                               
একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনীয় নয়। তিনি উল্লেখ করেন, সংবিধানের প্রস্তাবনায় চব্বিশের গণ-অভ্যুত্থান এবং একাত্তরকে সমানভাবে উপস্থাপনের কিছু প্রচেষ্টা থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাস স্বতন্ত্র, অনন্য এবং অবিসংবাদিত।শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-কে স্বাধীনতার ঘোষক হিসেবে আজ বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়। ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী রাজারবাগসহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করলে চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ডাক দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দালিলিক প্রমাণে দেখা যায়, জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধের সূচনা ঘটে।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে তা ব্যবহার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা ইতিহাসকে এক ব্যক্তির কৃতিত্বে সীমাবদ্ধ করতে চেয়েছে, যেখানে বিএনপি সব অবদানের যথাযথ স্বীকৃতি দিতে চায়।বিএনপির ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে খালেদা জিয়া-র নেতৃত্বে ৯০-এর গণ-অভ্যুত্থানের পর গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়, তা দেশের ইতিহাসে উল্লেখযোগ্য।

চব্বিশের গণ-অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটলেও রাষ্ট্র এখনও পূর্ণাঙ্গভাবে পুনর্গঠিত হয়নি। তাঁর মতে, এই অভ্যুত্থান দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তবে এখন প্রয়োজন একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।তিনি আরও জানান, সরকার সংসদীয় রাজনীতির চর্চা ও আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102