শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, আটক ২ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায়: প্রধানমন্ত্রী একাত্তরকে আগে সম্মান করব, তারপর সবকিছু: স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধকে খাটো করে, এমন আলোচনা করা ঠিক হবে না: প্রধানমন্ত্রী একাত্তরের ইতিহাস অনন্য ও অবিসংবাদিত: স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিকল্পনা নেই সরকারের: জ্বালানি প্রতিমন্ত্রী ছেলেকে ডাক্তার বানানো হলো না আয়েশা আক্তারের, দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় স্বপ্নভঙ্গ কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের চালকসহ নিহত ৪ প্রথমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৯k Time View  
  •                                      
                                   
                               
ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, আটক ২
ট্রাক তল্লাশিতে মিলল ৯০০ কেজি ভারতীয় জিরা, আটক ২। ফটো সংগ্রহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল বাহুবল থানার মিরপুর বাজার এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে অভিযান চালায়। এ সময় ঢাকাগামী একটি সন্দেহভাজন নীল রঙের মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে অবৈধভাবে দেশে আনা ৩০টি বস্তায় মোট ৯০০ কেজি ভারতীয় জিরা এবং ১ হাজার ৪৪০ প্যাকেট ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। পরে চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102