শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান (নতুন) পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে সন্তুষ্টি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগের ঐতিহ্যবাহী কোনো একটি পোশাক পুনরায় চালু করার বিষয়ে সরকার কাজ করছে।শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি বুঝেছেন যে বর্তমান পোশাক নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাই ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন।তিনি আরও বলেন, সরকার মনে করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বাহিনী নয়, বরং জনগণের বন্ধু। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে জনবল বৃদ্ধি ও বিভিন্ন সংস্কার উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজও চলমান রয়েছে।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি জিএম আজিজুল রহমান এবং উপাধ্যক্ষ ডিআইজি বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন মোট ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার, যার মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102