শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান বাহুবলে মোটরসাইকেল-তেলের লড়ির মুখোমুখি সংঘর্ষে আরোহীর মৃত্যু জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী আশুলিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জেরে মারামারি; শ্রমিক দল নেতার বাড়িতে হামলার অভিযোগ চার দিনের সরকারি সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ০৪ জন পেশাদার ডাকাত গ্রেফতার

স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিনের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী। তার মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদকে হারাল।উল্লেখ্য, শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর সময় দুপুর ১টা ২৯ মিনিটে Sসিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দিলারা হাফিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এর আগে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে ঈদুল ফিতরের দিন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বিভিন্ন সময় ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102