সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শৈলকুপায় বজ্রপাতে কৃষকসহ আহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭k Time View  
  •                                      
                                   
                               
শৈলকুপায় বজ্রপাতে কৃষকসহ আহত ৩
শৈলকুপায় বজ্রপাতে কৃষকসহ আহত ৩ । ফটো সংগ্রহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় হঠাৎ তীব্র ঝড় ও ভারি বৃষ্টির মধ্যে পৃথক তিন স্থানে বজ্রপাতে তিনজন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ঘটনা ঘটে।‎সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দিগনগর ইউনিয়নের সিদ্ধী গ্রামে নদী খাতুন নামে এক তরুণী নিজ বাড়ির বারান্দায় অবস্থানকালে নিকটবর্তী স্থানে বজ্রপাত হলে সৃষ্ট তীব্র তাপপ্রবাহে আহত হন। একই সময়ে পৌর এলাকার ফাজেলপুর গ্রামে কৃষক শামীম হোসেন মাঠে পেঁয়াজ উত্তোলনের কাজ করার সময় বজ্রপাতে আহত হন।

এছাড়া হাকিমপুর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে গৃহবধূ মনিরা খাতুন বাড়ির বারান্দায় বসে থাকাকালে বজ্রপাতের ঘটনায় আহত হন।পরবর্তীতে স্বজনরা তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।‎শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, বজ্রপাতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102