সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

পাবনার বেড়ায় তেল সিন্ডিকেটের হোতা ফজলুর রহমান ফকিরের লিনজা ফিলিং স্টেশন

খাঁন রমিম
                                             
  •   Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
পাবনার বেড়ায় তেল সিন্ডিকেটের হোতা ফজলুর রহমান ফকিরের লিনজা ফিলিং স্টেশন
পাবনার বেড়ায় তেল সিন্ডিকেটের হোতা ফজলুর রহমান ফকিরের লিনজা ফিলিং স্টেশন

গতকাল রাত ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, তিনটি ড্রামে তেল ভরার প্রস্তুতি চলছিল। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়।পাবনার বেড়া উপজেলায় জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। এ অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকিরের মালিকানাধীন লিনজা ফিলিং স্টেশন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই ফিলিং স্টেশনকে ঘিরে একটি তেল সিন্ডিকেট সক্রিয় রয়েছে। প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ দেখিয়ে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি বন্ধ রাখা হয়। পরবর্তীতে কৃত্রিম সংকট তৈরি করে সেই তেল বেশি দামে খোলা বাজারের সিন্ডিকেটের কাছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়ছেন।ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন জানান, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যায় না। পরে সেই তেল বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি হতে দেখেছেন বলে তারা অভিযোগ করেন।

এদিকে, লিনজা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইমরান হুসাইন অভিযোগের আংশিক সত্যতা স্বীকার করে বলেন, “আমি দায়িত্বে থাকা অবস্থায় খোলা বাজারের সিন্ডিকেটের কাছে তেল বিক্রি করা হয়নি। তবে অন্য কেউ দায়িত্বে থাকাকালে এমনটা হয়ে থাকতে পারে।”এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হবে এবং প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102