বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৬k Time View  
  •                                      
                                   
                               
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া
মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

বিতর্কিত বক্তব্যের অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলার-এর প্রশংসা এবং ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে অস্ট্রেলিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, আজহারির ঘটনাটি সর্বপ্রথম প্রকাশ করে ডেইলি মেইল। অনলাইনে তার প্রায় ১০ মিলিয়ন অনুসারী রয়েছে এবং তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিভিন্ন প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বক্তৃতা দিয়ে থাকেন।

অস্ট্রেলিয়া সফরের অংশ হিসেবে ‘লেগাসি অব ফেইথ’ শিরোনামে একটি বক্তৃতা সিরিজে অংশ নিতে তার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় যাওয়ার কথা ছিল। তবে সফরের মধ্যেই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশ ছাড়তে বলা হয়েছে।ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয়েছে এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগেও যুক্তরাজ্যে তার প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাশাপাশি বাংলাদেশেও তার কিছু বক্তব্যকে কেন্দ্র করে জনসম্মুখে বক্তৃতার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল।অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, আজহারির আগমন নিয়ে আগেই বিভিন্ন গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিল। তিনি জানান, বাংলাদেশভিত্তিক অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিসহ বিভিন্ন সংগঠন এ বিষয়ে তথ্য দিয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও দাবি করা হয়, ২০২৩ সালে আজহারি ইহুদিবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন এবং হলোকাস্ট নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়, তিনি হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেছেন এবং ইহুদিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102