শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৫২k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম আহমেদ:

রাজধানীর রমনা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যান সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- ১। মহিউদ্দিন মফিজ (৪৫)।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১১:০৫ ঘটিকায় রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কাভার্ড ভ্যানসহ গাঁজা বিক্রয়ের জন্য রমনা থানাধীন কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি মহিউদ্দিন মফিজকে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মহিউদ্দিন মফিজ দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102