
সিরাজগঞ্জের কাজিপুর থানাধীন নাটুয়াপাড়া পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।ধৃত ব্যক্তি মোঃ মামুন (৩৯), পিতা: মৃত হারুনর রশীদ, বাসিন্দা কান্তনগর, থানা-কাজিপুর। অভিযানে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।কাজিপুর থানার মামলা নং ০২, তারিখ: ৩ এপ্রিল ২০২৬। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ও ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ স্কটের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এ ধরনের বিশেষ অভিযান এলাকার মাদক ব্যবসা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণকে নিরাপদ রাখতে সহায়তা করবে।