রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

৩ মে থেকে হামের টিকা মিলবে সারাদেশে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
৩ মে থেকে হামের টিকা মিলবে সারাদেশে: স্বাস্থ্যমন্ত্রী
৩ মে থেকে হামের টিকা মিলবে সারাদেশে: স্বাস্থ্যমন্ত্রী । ফটো সংগ্রহীত

দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, এর আগে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে উচ্চ ঝুঁকিতে থাকা দুটি সিটি করপোরেশন ও দুটি জেলায় এ কার্যক্রম শুরু করা হবে।রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলায় বিশেষ টিকাদান কার্যক্রম চালু হবে। পরবর্তীতে এটি পর্যায়ক্রমে সারাদেশে বিস্তৃত করা হবে।

তিনি আরও বলেন, ৩ মে থেকে দেশের অন্যান্য জেলা ও উপজেলাতেও ধাপে ধাপে টিকাদান কার্যক্রম শুরু হবে, যাতে কোনো শিশু ঝুঁকির বাইরে না থাকে।স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে হামের বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা উদ্বেগজনক এবং গুরুত্বসহকারে মোকাবিলা করা প্রয়োজন।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়ছে। তাই জরুরি ভিত্তিতে এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102