
আজ থেকে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি গাজীপুর কাশিমপুর থানার বেসরকারি কেপিজি হাসপাতালে সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত টিকাদান কর্মসূচি পালন করা হয় ৬ মাস থেকে ৫ বছরের বাচ্চাদের এই টিকাদান সেবা দেওয়া হয়।সকাল থেকে হামের টিকা নেওয়ার জন্য হাসপাতালে টিকাগ্রহনকারীদের উপস্থিতি ছিল অনেক ।
হামের টিকার বিষয় নিয়ে কথা বললে অভিভাবকরা জানায় সকাল থেকে মনোরম পরিবেশে বাচ্চাদের টিকা দেওয়া হচ্ছে হাম রোগটি আমাদের দেশে পরিচিত রোগ তবে এবারের হামরোগের প্রোকপটি ভিন্ন ও তীব্র যার ফলে সকাল সকালে হাসপাতালে উপস্হিতি অনেক বেশি।এ বিষয়ে বেসরকারি হাসপাতালটি থেকে জানা যায় পর্যাপ্ত পরিমানে হামের টিকা রয়েছে এবং প্রতিদিন এই টিকাদান কর্মসূচি পালন করা হবে।