সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে বিপর্যয়ের শঙ্কা: পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ৩০০ একর প্লাবিত এবার পরীক্ষায় নকল হবে না: শিক্ষামন্ত্রী মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী নবীগঞ্জে সড়ক ও ফুটপাত দখলমুক্তে অভিযান, ১৪ মামলায় জরিমানা ২ লাখ ৭৭ হাজার টাকা সাড়ে ৫ বছর ধরে হামের টিকার ক্যাম্পেইন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলন ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের ওপর ভাসছে: শফিকুর রহমান ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ কমলনগরে কৃষি অফিসের জায়গায় দখল করে ব্যক্তিগত রাস্তা করার অভিযোগ

১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

শিক্ষকদের জন্য সুখবর—দীর্ঘদিন পর উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা অপরিবর্তিত রয়েছে। তবে চলতি বছরে এ ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন ঈদুল আজহা-র আগেই এটি কার্যকর করা সম্ভব হবে।তিনি আরও জানান, বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।সংশ্লিষ্টদের মতে, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পেশাটির প্রতি আগ্রহ আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102