মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু ঘুষের টাকা কম দেওয়াই গ্রাহকের মুখে জুতা নিক্ষেপ বিদ্যুৎ অফিসের কম্পিউটার অপারেটর অর্পণা সরকারের। গণতান্ত্রিক সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার দাবি ডিআরইউ’র হবিগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে বিপর্যয়ের শঙ্কা: পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ৩০০ একর প্লাবিত

আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান শুভেচ্ছা সফরে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে দিল্লি যাচ্ছেন। তিন দিনের এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে আলোচনা করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সফরকালে খলিলুর রহমান শুধু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি-এর সঙ্গেও বৈঠক করবেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে থাকবে ভিসা সহজীকরণ, জ্বালানি সহযোগিতা জোরদার, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা, বিদ্যমান বিধিনিষেধ শিথিল বা প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। বিশেষ করে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুবিধার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে।এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সফর শুরু হবে। পরদিন ৮ এপ্রিল তিনি এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। একই দিনে পীযূষ গোয়েল এবং হারদীপ সিং পুরির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।দিল্লি সফর শেষে খলিলুর রহমান পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দিতে যাবেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি সফর শেষে খলিলুর রহমান ও এস জয়শঙ্কর এয়ার মরিশাস-এর একই বিমানে করে মরিশাসে যাবেন। ৯ এপ্রিল সকাল ৮টায় ফ্লাইটটি দিল্লি থেকে পোর্ট লুইসের উদ্দেশে ছেড়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102