মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু ঘুষের টাকা কম দেওয়াই গ্রাহকের মুখে জুতা নিক্ষেপ বিদ্যুৎ অফিসের কম্পিউটার অপারেটর অর্পণা সরকারের। গণতান্ত্রিক সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার দাবি ডিআরইউ’র হবিগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে বিপর্যয়ের শঙ্কা: পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ৩০০ একর প্লাবিত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১k Time View  
  •                                      
                                   
                               
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, মজুত থাকা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেন রয়েছে ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোলের মজুত ১৬ হাজার টন।

তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন সম্ভাব্য উৎস থেকে তেল সংগ্রহ করছে। একই সঙ্গে অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা সাপেক্ষে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102