মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩k Time View  
  •                                      
                                   
                               
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গে আরও ১০ জন সদস্য নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তিন মাস মেয়াদের জন্য এই এডহক কমিটি গঠন করা হয়েছে।

বিসিবিতে অনিয়মের অভিযোগ ওঠার পর গত মাসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর অনুমোদনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান-এর নেতৃত্বে সেই কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দেয়। এরপরই এনএসসি আগের কমিটি ভেঙে দিয়ে নতুন এডহক কমিটি গঠন করে।

নতুন কমিটির সদস্যরা হলেন—রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102