মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা ‎হবিগঞ্জে সালিশ বৈঠকেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত ৩০ আশুলিয়ায় ৫ রাউন্ড গুলির শব্দ, স্থানীয়দের দাবী ২ জন হতাহত; তবে তথ্য নেই বলে জানান পুলিশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী

সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল ) বিকেলে পুলিশি অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারী দ্রুত তার ভাই বক্কর পাটোয়ারীর বাড়ির একটি ঘরের ছাদে আত্মগোপন করেন।

পরে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

‎বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সবুর মিয়া জানায়, অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকেও থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102