বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি

‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               
‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি
‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন ঢাকা–সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সড়কের প্রবেশমুখে এ কর্মসূচি পালন করা হয়।দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরী।‎মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।

‎বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় মানুষকে মহাসড়ক পারাপার করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলে তারা উল্লেখ করেন। প্রায় ১৫টি গ্রামের মানুষ এ সড়ক ব্যবহার করেন বলেও জানান তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত আন্ডারপাস নির্মাণের মাধ্যমে নিরাপদ পারাপারের ব্যবস্থা করার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102