বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি

এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪k Time View  
  •                                      
                                   
                               
এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী

দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজে বর্তমানে ৬০ হাজার ২৯৫টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উপস্থাপন করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে ৬৫৬টি শূন্য রয়েছে। এছাড়া সদ্য সরকারি হওয়া কলেজগুলোতে নন-ক্যাডার প্রভাষক পদে ২ হাজার ৪১০টি শূন্য পদ আছে। বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মিলিয়ে ১ হাজার ৩৪৯টি পদ ফাঁকা রয়েছে। একইসঙ্গে এমপিওভুক্ত কলেজে ১ হাজার ৩৪৪টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান।

তিনি আরও বলেন, এসব শূন্য পদ দ্রুত পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের জন্য ৪৫তম, ৪৬তম, ৪৭তম, ৪৯তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণে আবেদন গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102