বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা: মন্ত্রী এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               
অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী
অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এখন থেকে শিক্ষার্থীরা সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার—শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠ গ্রহণ করবে। বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান চলবে এবং শুক্রবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘টেকনিক্যাল কোর্স’ অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত এক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। প্রশ্ন প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় অতিরিক্ত সময় লাগায় কর্মকর্তারা সুবিধা পেলেও শিক্ষার্থীরা প্রায় দুই বছর সময় হারাচ্ছে। তিনি বলেন, ১২ মাস কাজ করে আটটি বোনাস পাওয়া যেতে পারে, কিন্তু শিক্ষার্থীদের সময় নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে ব্যস্ত না রেখে শ্রেণিকক্ষে পাঠদানে সম্পৃক্ত করা প্রয়োজন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে তিনি কঠোর নজরদারির নির্দেশ দেন। বিদেশে প্রশিক্ষণ নিয়ে দেশে তা কার্যকর না করার প্রবণতা বন্ধে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অন্তত তিন বছর কাজ করতে হবে।ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান যথাযথ লাইসেন্স বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া ‘ডিজিটাল নকল’ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি জানান, এটি প্রতিরোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102