বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা: মন্ত্রী এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই

কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন

গাজীপুর প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন
কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন

নদী আর খাল বিলের গাজীপুর ড্রেনের রূপ দিয়েও থেমে নেই দখলদাররা কাশিমপুর থানার  ২নং ওয়ার্ডের ( ব্যাক্সিমকো ) চক্রবর্তীর খাল এখন ড্রেনে রুপান্তরিত হয়েছে। শত বছরের খাল ভরাট হয়ে যাওয়ায় স্হানীয় বাসিন্দারা পড়েছে বিপাকে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয় জনসাধারণের চলাচলের পথ টুকু তলিয়ে যায় এতে স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল ভয়ংকর ভুগান্তির রুপ নিয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মোট ১৯টি খাল এই ১৯টি খালের ভিতরে চক্রবর্তীর খালটি ব্যাক্সিমকোর খাল বলে পরিচিত বললেন সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার ।তিনি আরো বলেন খালটি মাদবপুর, পানিশাইল হয়ে চক্রবর্তী গিয়েছে যেখানে বিভিন্ন হাউজিং প্রকল্প গড়ে উঠেছে পাশাপাশি দোকানপাট বাড়ি ঘর ও শিল্প কারখানা খালটিকে  চাপাতে চাপাতে একেবারে ছোট করে ফেলেছে যার ফলে  বর্ষা ও বৃষ্টির মৌসুমে পানি নামার আর কোন সুযোগ থাকে না

আমাদের চ্যালেঞ্জ হলো এই ১৯ টি খাল পূর্ণ খনন করবো পাশাপাশি চক্রবর্তীর যে খালটি নকশা অনুযায়ী যেখানে যে মাপ রয়েছে সেই মাপে পূর্ণ খনন করে জনসাধারণের উপযোগী করে গড়ে তুলবো  বর্তমানে গাজীপুরের চিলা খাল থেকে  বিভিন্ন খালে আমাদের খননের কাজ চলমান রয়েছে।গাজীপুর  সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের দিক তাকিয়ে কাশিমপুরবাসী শত বছরের খালটি ড্রেনের রূপ থেকে অতিতের খালে রুপান্তর  হবে এমনটাই প্রত্যাশা সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102