বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা: মন্ত্রী

ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা
ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা । ফটো: দৈনিক ভোরের খবর

স্কুল জীবনের বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেমকে বৈবাহিক রূপ দিতে নিজের লিঙ্গ পরিচয় পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন সাভারের তরুণ নৃত্যশিল্পী ফিরোজ (২৯)। কিন্তু দীর্ঘ ১৭ বছরের ভালোবাসার প্রতিদান মিললো চরম প্রতারণায়। প্রেমিকের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় অস্ত্রোপচার করে ‘ছেলে থেকে মেয়ে’ হয়ে ফিরোজ যখন ঘরে ফেরার স্বপ্ন বুনছেন, তখন প্রেমিক বিপ্লব হোসেন অন্যকে বিয়ে করে শুরু করেছেন নতুন সংসার। শুধু হৃদয় ভাঙা নয়, ফিরোজের জীবনের কষ্টার্জিত ৫০ লাখ টাকাও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ওই প্রেমিকের বিরুদ্ধে। ​রাজশাহীর বাঘা উপজেলার ইসলামী একাডেমিতে নবম শ্রেণিতে পড়ার সময় ফিরোজ ও বিপ্লবের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিপ্লবের পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় ফিরোজের বাড়িতেই থাকতেন তিনি। দীর্ঘ সময় তারা সাভারে একই ছাদের নিচে স্বামী-স্ত্রীর মতো বসবাস করেছেন। সাভারের শিল্পকলা ও শিশু একাডেমির নাচের শিক্ষক হিসেবে ফিরোজের পরিচিতি সর্বজনবিদিত।

​ফিরোজ জানান, বিপ্লবের পীড়াপীড়িতে এবং বিয়ের অটল প্রতিশ্রুতিতে ২০২৪ সালের জুলাই মাসে তিনি ভারতে যান লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করতে। ভারতে চিকিৎসাধীন থাকাকালেই গোপনে বিয়ের পিঁড়িতে বসেন বিপ্লব। ২০২৫ সালে ফিরোজ যখন নারী হিসেবে দেশে ফেরেন, তখন জানতে পারেন তার সেই সাজানো সংসার আর নেই। ​ভুক্তভোগী ফিরোজের দাবি, নৃত্য শিক্ষকতা ও বিভিন্ন অনুষ্ঠানের আয় থেকে জমানো প্রায় ৫০ লাখ টাকা বিপ্লব বিভিন্ন সময়ে হাতিয়ে নিয়েছেন। সেই টাকা দিয়ে বিপ্লব নিজ গ্রামে বাড়ি ও সম্পদ করেছেন। এর মধ্যে ৩০ লাখ টাকা লেনদেনের অকাট্য দালিলিক প্রমাণ ফিরোজের হাতে রয়েছে। ​বিষয়টি নিয়ে বরিশাল কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাঈদ জানান, অভিযুক্ত বিপ্লব টাকা ফেরত দেওয়ার কথা বললেও তা এখনো পরিশোধ করেননি। তবে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে। অন্যদিকে, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

সূত্র: দৈনিক ভোরের খবর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102