শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার সীতাকুণ্ডে, লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু জাতীয় সংসদে আরও ১০ বিল পাস সীমাহীন দুর্নীতি অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: সংসদে অর্থমন্ত্রী এপ্রিলের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ৯৭.৫ কোটি ডলার ভালোবাসার টানে লিঙ্গ পরিবর্তন, অথচ প্রেমিক এখন অন্যের ঘরে: সাভারে চাঞ্চল্যকর প্রতারণা সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি

কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই
কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৩ নম্বর চর লরেন্স ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তুলাতুলি সড়কের মাথায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত দোকানটির নাম “রাব্বি স্টোর”, যার মালিক মোঃ জহিরুল ইসলাম। তিনি জানান, রাত প্রায় ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরবর্তীতে রাত ২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে তার দোকানে আগুন লেগেছে।

খবর পেয়ে দ্রুত কমলনগর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানে থাকা গ্যাসের চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।দোকান মালিক মোঃ জহিরুল ইসলাম জানান, তার দোকানে আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকার মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “আমি বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে দোকানটি শুরু করেছিলাম। এটি ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন সবকিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি।”এ অবস্থায় তিনি কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন দ্রুত তার দোকানটি পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়, যাতে তিনি পুনরায় ব্যবসা শুরু করতে পারেন।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102