শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম
ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের স্বার্থ থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে রূপান্তর ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিএনপি তা রক্ষা করেনি। তার ভাষায়, দেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি কখনোই ভালো হয় না। শ্রমিকদের অধিকার ও সংস্কার আদায়ে প্রয়োজনে গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রামে শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি। ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণঅভ্যুত্থানে শ্রমিকরা জীবন দিয়েছে।তিনি দাবি করেন, নতুন সরকার শ্রমিকদের ত্যাগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা সেই প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোটের রায় উপেক্ষা করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102