সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘রাবির শহীদ জিয়াউর রহমান হলে মেয়ে থাকার’ সন্দেহে ভোরে রাতে কক্ষে ঢুকে হল সংসদ প্রতিনিধির তল্লাশি, হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ  তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জিসাফোর নবনির্বাচিত সভাপতি-সম্পাদক যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

জুলাই আন্দোলনের সময় ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।এর আগে, একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলাকালে মো. আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এতে তার বাম চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি দৃষ্টিশক্তি হারান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102