সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘রাবির শহীদ জিয়াউর রহমান হলে মেয়ে থাকার’ সন্দেহে ভোরে রাতে কক্ষে ঢুকে হল সংসদ প্রতিনিধির তল্লাশি, হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ  তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪k Time View  
  •                                      
                                   
                               
সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির
সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির

জাতীয় সংসদে আবারও ফ্যাসিবাদের ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমানের দাবি, জাতীয় সংসদে পুনরায় ‘ফ্যাসিবাদী ধারা’ দৃশ্যমান হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নিয়ে সরকার শেষ পর্যন্ত টিকতে পারবে না।তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত চলমান থাকবে। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন আরও শক্তিশালী হয়ে উঠবে।

সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102