সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে হাম্মাদীয়া মসজিদের পাশে রাস্তা নির্মাণ নিয়ে অপপ্রচার নববর্ষ বরণ ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা সাভারে ডিবির অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ কেজি গাঁজা সহ ০৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘রাবির শহীদ জিয়াউর রহমান হলে মেয়ে থাকার’ সন্দেহে ভোরে রাতে কক্ষে ঢুকে হল সংসদ প্রতিনিধির তল্লাশি, হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ 

সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮k Time View  
  •                                      
                                   
                               
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সুন্দরগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।‎সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিববাড়ি মোড়ে এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভ মিছিলটি বামনডাঙ্গা বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সচেতন নাগরিকগন স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন রামদেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা, বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মড়েল হাইস্কুলের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী আলহাজ্ব আবুল কাশেম,সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সামিউল ইসলাম প্রমুখ।‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।‎জানা যায়,গত ১২ এপ্রিল সুন্দরগঞ্জে অনুষ্ঠিতব্য ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নেয় বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন ছাত্রীকে সুন্দরগঞ্জ সরকারি আবদুল মজিদ বালক উচ্চ বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের ফোন নাম্বার ও ফেসবুক আইডি দিতে বলে। এতে তারা অস্বীকৃতি জানালে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন যুবক তাদের ওপর হামলা চালায় এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন উপকরণ ভাঙচুর করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102