বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সাভারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়া থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভারে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্স সহ ২৯/০৪/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন কুটিবাড়ী এবং মুটুকপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল রানা (৩০), পিতা-অলিন মিয়া, মাতা-নাসিমা বেগম, সাং-ভরারী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। মামুন আহম্মেদ(৩৭), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতা-জাহানারা আক্তার, সাং-ভরারী তেতুলঝোড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৩। মোঃ রাজু হোসেন (৩৮), পিতা-জুলহাস, মাতা-নূরনাহার, সাং-ভরারী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৪। মোঃ মিন্টু মিয়া (৩৮), পিতা-আঃ খালেক মিস্ত্রি, মাতা-মোঃ ফাতেমা বেগম, সাং-কুটিবাড়ি রাজফুলবাড়িয়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৬০,০০০/ টাকা সহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৪/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকা আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকা হইতে পেশাদার চোর দলের সদস্য ৫। মোঃ হোসনে ভান্ডারী (৫০), পিতা-মৃত মৃত তোতা মোল্লা, মাতা-জাহানারা বেগম, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতার করেন।উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামীর বিরুদ্ধে ৪ টি, ৩নং আসামীর বিরুদ্ধে ২ টি, ৪নং আসামীর বিরুদ্ধে ৩ টি, ৫ নং আসামীর বিরুদ্ধে ৭ টি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক এবং অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102