বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী
শেয়ারবাজারে লুটপাটের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকারের কোনো সময় শেয়ারবাজারে লুটপাটের সুযোগ ছিল না এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ সংশোধনের লক্ষ্যে প্রণীত বিলটি বিশেষ কমিটির সুপারিশসহ উপস্থাপন করেন।এদিকে বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, একটি দেশের টেকসই ও শক্তিশালী অর্থনীতি গঠনে পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বের সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোতে শেয়ারবাজারই অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করে।

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, বাংলাদেশের শেয়ারবাজার অতীতে ১৯৯৬ ও ২০১০ সালে বড় ধরনের ধসের মুখে পড়ে, যা বিনিয়োগকারীদের আস্থায় বড় ধাক্কা দেয়। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি শেয়ারবাজারে অনিয়মে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্তির আহ্বান জানান।জবাবে অর্থমন্ত্রী তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, বিশেষ কমিটির মাধ্যমে বিলটি ইতোমধ্যে বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাই পুনরায় জনমত যাচাইয়ের প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। পরে বিলটি জনমত যাচাই বা বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102