বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬k Time View  
  •                                      
                                   
                               
নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি
নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি আশা করছে দলটি এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের অধীনে এবার মে দিবস পালিত হচ্ছে। এই সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের জন্য নতুন বার্তা ও প্রতিশ্রুতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102