মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার-১ কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ নেই: আইজিপি এবারও ব্রাজিল দলে জায়গা হলো না নেইমারের ‎শায়েস্তাগঞ্জে দায়িত্ব পালনকালে হৃদরোগে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: প্রধানমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক দলের বিরুদ্ধে একটি মহলের অপ-প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। চুনারুঘাটে ছাত্রদলের নেতা বহিষ্কার, মুরগি ছিনতাইয়ের অভিযোগে তদন্ত সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক এবারের বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি

১০২৪ পিস ইয়াবা সহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩০৪k Time View  
  •                                      
                                   
                               

 

ঢাকা বানী ডেস্ক রিপোর্ট:

রাজধানীর হাতিরঝিল থেকে ১০২৪ পিস ইয়াবা সহ দুই চিহ্নিত পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম হলো-মোসা. হালিমা বেগম (৬০) ও মোসা. ইয়াসমিন (২৫)।

মঙ্গলবার (০৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় হাতিরঝিল থানাধীন নূরজাহান টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির হাতিরঝিল থানাধীন নূরজাহান টাওয়ার এর সামনে রাস্তার পাশে ফুটপাতের উপর হতে হালিমা ও ইয়াসমিনকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় তাদের দেহ তল্লাশি করে বিশেষ ব্যবস্থায় রক্ষিত অবস্থায় ১০২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত হালিমা ও ইয়াসমিন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবা তারা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102