বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৮৮k Time View  
  •                                      
                                   
                               

 

স্টাফ রিপোর্টার,ঢাকা:

গতরাত আনুমানিক ১২ টায় রাজধানীর কলাবাগানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ছদ্মবেশী কুখ্যাত চাঁদাবাজ বাবু’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় চাঁদাবাজ বাবু তার বাড়িতে পুলিশের পোশাক পরে চাঁদাবাজির জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।পরবর্তীতে, তার সহযোগী চাঁদাবাজ শাহীন (কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নান এর জামাতা) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৭ জোড়া পুলিশের পোশাক ও নকল রিভলবার উদ্ধার করা হয়।

জানা যায়, চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শক ছদ্মবেশে কলাবাগান এর কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা সংগ্রহ করে আসছিল। এছাড়াও তাদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ৭টি মামলা এবং ১টি সাধারণ ডায়রি লিপিবদ্ধ রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102