শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৬৩k Time View  
  •                                      
                                   
                               

 

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ৯ জুলাই ২০২৫ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেন। জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়ন ও বাণিজ্যিক কার্যক্রমে নৌবাহিনীর সক্রিয় ভূমিকার অংশ হিসেবে তিনি এনসিটি-২ জেটি, কনটেইনার এক্সামিনেশন পয়েন্ট এবং সিটিএমএস ভবনের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, ৭ জুলাই ২০২৫ থেকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণ করে। এর মাধ্যমে বন্দরের কার্যক্রমে শৃঙ্খলা, দক্ষতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন নৌপ্রধান। এছাড়াও, দক্ষ ব্যবস্থাপনার বন্দরের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি পেলে তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে, যা জাতীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশা ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102