মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি নির্বাচনের আগে ঢাকায় আইনশৃঙ্খলা ‘চমৎকার’: ডিএমপি কমিশনার ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটির বিষয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

Coder Boss
                                             
  •   Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৩k Time View  
  •                                      
                                   
                               

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

মোঃ কবির হোসাইন পলাশ সিকদার, স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, তিন মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:২০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় হতে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ খ্রি. দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকায় অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে গ্রেফতারকৃত মাহিন সহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগান সহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র সহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিন সহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ২০২৪ খ্রি. ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:২০ ঘটিাকায় তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় হতে মাহিনকে গ্রেফতার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মাহিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102