মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
গত নির্বাচনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা এবার নির্বাচনী দায়িত্বে থাকছে না: আইজিপি বিএনপির ৩ প্রার্থীর নির্বাচনে বাধা নেই কমলনগরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারী সহ আহত ৫, দুই জনের অবস্থা আশঙ্কাজনক দুইবার দাড়িপাল্লায় ভোট দিয়েছি—দুইটি জান্নাত পাবো কিনা? প্রশ্নযুক্ত ফ্যাস্টুন নিয়ে বিএনপির সমাবেশে যুবক বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন: ইএএসডি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত: লক্ষ্মীপুর-৪ জামায়াত প্রার্থী পাবনা-১ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় মানুষের ঢল এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান পরিশ্রম করি, ঐক্যবদ্ধ থাকি, দেশকে গড়ে তুলি: তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি

জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ

সোহেল খান
                                             
  •   Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৯৫k Time View  
  •                                      
                                   
                               

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে আজ। শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির শফিকুল কবির মিলনায়তন দেশের সর্ববৃহৎ জাতীয়তাবাদী এ অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।উক্ত অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শহীদ ওয়াসিমসহ অন্যান্য পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয় সেই সাথে ফ্যাসিস্ট সৈরাশাসকের আমলে আয়নাঘর সহ গুম, নির্যাতন ও জেল জুলুমের স্বীকার জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টগন তাদের বিগত দিনের নির্যাতনের কথা তুলে ধরেন।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম,বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন,ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ হারুন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন , জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি কেএম হারুন।অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ বিভিন্ন জেলা মহানগর ও থানা কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102